আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে, আনারস এবং দুধ একসঙ্গে খাওয়া যায়না। কুসংস্কার প্রচলিত আছে এই দুই খাবার মানে আনারস এবং দুধ একসাথে খেলে বিষক্রিয়া শুরু হয় এবং মানুষ মারাও যায়। তবে সত্যিকার অর্থে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
।
আনারস আর দুধ খেলে সর্বোচ্চ যে সমস্যা হতে পারে তা হল একটু পেটে গোলযোগ দেখা দিতে পারে। কারণ আনারসে থাকে সাইট্রিক এবং এসকরবিক এসিড, আবার আমাদের পাকস্থলী থেকেও নির্গত হয় এসিড। যার ফলে খালি পেটে কিংবা কারো যদি খুব গ্যাস্ট্রিক এর সমস্যা থাকে তেমন কেউ আনারস, দুধ একসাথে খেলে শরীর খারাপ লাগতে পারে। গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে। এটা আনারসের পরিবর্তে যে কোনো টক জাতীয় ফল যেমন লেবু, কমলা, আমলকি ইত্যাদির ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তবে বিষক্রিয়া হয়ে মারা যাওয়ার মত ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
যেমন, আপনি যদি কাচা দুধ এর সাথে আনারস মেশান তাহলে দেখবেন সেটা ছানার মত হতে শুরু করেছে। ঠিক একইভাবে লেবু মেশালেও কিংবা ভিনেগার দিলেও একই রকম ফলাফল পাবেন। ছানা যেহেতু শরীরের জন্য ক্ষতিকর নয় সুতরাং এই মিশ্রণ পেটে গেলেও কোনো ক্ষতির সম্ভাবনা নাই।
No comments:
Post a Comment