Af production is one of the circulated teh website in Bangladesh. The online portal of Af production is one of the visited Bengali website . Online Latest Bangla tech/Article - Video,photo editing,color grading,news,article,af production

সংবাদ

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 29, 2020

বন্ধ হচ্ছে টিকটক! /Tik-Tok will closed

নতুন প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে ইতিমধ্যে অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এর ধারাবাহিকতায় এবার দেশীয় সংস্কৃতি রক্ষায় টিকটক বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।
  • সংশ্লিষ্টরা বলছেন, টিকটকের মতো সাইট দেশীয় সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। সাইট বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়া হয়েছে। বিপথগামী ওয়েবসাইট ও অ্যাপ বন্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
  • টিকটক বন্ধের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শুধু টিকটক নয় দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই।
  • বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের একাংশ, ঠোঁট মিলিয়ে ভিডিওতে কোনো খারাপ উক্তি তৈরির এই অ্যাপ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে সমালোচনা ঝড় উঠেছে।

অ্যাপের কারণে আমাদের নতুন প্রজন্মের বেড়ে উঠা হুমকির মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাপের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে অশ্লীল কন্টেন্ট ও ব্যঙ্গাত্মক ভিডিও। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের অসুস্থ মানসিকতা তৈরি হয়। তারা স্বাভাবিক কথা কেউও ব্যঙ্গ করে বলে। এছাড়া এসব একসময় বদভ্যাসে পরিণত হয়।
‘ইন্টারনেটে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিপথগামী কনটেন্ট। বিগত বছরগুলোতে এই ধরনের কনটেন্টের পরিমাণ অনেক বেশি। এসব কনটেন্ট ইন্টারনেট থেকে সরিয়ে শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিরাপদ ইন্টারনেট দিতে কাজ করছে সরকার। এরই মধ্যে এসেছে সফলতাও’ যোগ করেন প্রযুক্তিমন্ত্রী।
এসব সাইট বন্ধ করলে আবার খোলা হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোলা হলে বন্ধ করে দেব। যতবার খোলা হবে ততবার বন্ধ করে দেব। মানুষের জীবন ও মান ও দেশের জন্য ক্ষতিকর এসব সাইট বন্ধে কতটুকু সফল হব জানি না। তবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করে যাব। আমি আমার দেশ, মাটি ও মাকে বাঁচাতে চাই।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot